সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

প্রাইভেট প্রেসে ব্যালট পেপার না ছাপানোর আহ্বান বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ সময় দেখুন
প্রাইভেট প্রেসে ব্যালট পেপার না ছাপানোর আহ্বান বিএনপির


ঢাকা: সরকারি ছাড়া প্রাইভেট প্রেসে ব্যালট পেপার না ছাপাতে নির্বাচন কমিশন (ইসি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যালট পেপার সাধারণত সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এর জন্য আমরা বলেছি যে, ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়।

তিনি জানান, কমিশন এ বিষয়ে আশ্বস্ত করেছে যে, এ বিষয়টি তারা ভাববে এবং সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো পরিকল্পনায় থাকবে, প্রাইভেট প্রেসে না।

অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থাযী কমিটির এ সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে আগামী রোববার কমিশন সভা রয়েছে। অগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইসির। এরপর দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণার কথা রয়েছে।

তারেক রহমান-এর ভোটার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে কখন আসছেন তা-ও চূড়ান্ত হয় নি। এরইমধ্যে ভোটারও হন নি তিনি।
জানান, দেশে ও প্রবাসে ভোটার নিবন্ধন হয়ে তালিকাভূক্ত হওয়ার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত: নির্বাচন করতে হলে তারেক রহমানকে ভোটার হতে হবে।

তফসিল ঘোষণার প্রস্তুতির এমন পরিস্থিতিতে কমিশন চাইলে তাকে ভোটার করার করার সুযোগ রয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছে ইসি। প্রবাসে ও দেশে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

অন্য আরেক এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার তালিকাভুক্ত হতে কোনো ধরনের সঙ্কটও নেই।

তারেক রহমানের ভোটার হওয়ার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “কোনো সঙ্কট নেই। এটা নিয়ে আলোচনারই কিছু আছে মনে করি না। তিনি তো বাংলাদেশের নাগরিক। তিনি (তারেক রহমান) ভোটার তালিকায় আইসা পড়বেন, নাম উঠানোর (ভোটার তালিকায়) জন্য সময় পার হয়ে যায় নাই তো।”

ইসি চাইলে যথাসময়ে ভোটার করার এখতিয়ারের বিষয়টি জানিয়ে তিনি বলেন, “আমরাও দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি না। আপনারও দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর