বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রেমিকের সঙ্গে ভেঙে যেতে পারে সম্পর্ক! ভুলেও করবেন না এই কাজগুলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
প্রেমিকের সঙ্গে ভেঙে যেতে পারে সম্পর্ক! ভুলেও করবেন না এই কাজগুলি


#কলকাতা: বলা হয়, সঙ্গীর সঙ্গে মানিয়ে চলতে পারলেই টিকে থাকে প্রেম। বাড়ে সম্পর্কের বয়স। গাঢ় হয় ভালবাসা। প্রেম বা বিয়ে টিকিয়ে রাখতে চিরাচরিত এই নিয়ম মেনে চলেন অনেকেই।  অনেক সময়ে পুরুষদের নানা স্বভাব যেমন বিরক্ত করে তোলে মহিলাদের, তেমনই মহিলাদেরও বেশ কিছু স্বভাবে নাস্তানাবুদ হন পুরুষরা। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।

কোনও একটি বিষয় নিয়ে অশান্তি করে যাওয়া

কিছু ক্ষেত্রে রাগারাগির পর পুরুষ সঙ্গীরা মিটমাট করে নিতে চাইলেও মহিলারা রাগ বশে আনতে ব্যর্থ হন। যে বিষয়টি নিয়ে বিতণ্ডার সূত্রপাত, তা নিয়েই কথা বলে যেতে চান তাঁরা। মহিলা সঙ্গীদের এই স্বভাবটি অস্বস্তিতে ফেলে পুরুষদের।

এক টানা কথা বলার জন্য অনুরোধ করে যাওয়া

উচ্চাকাঙ্ক্ষা

প্রেম হবে রূপকথার মতো। এমনটা অনেক মহিলাই চান। আর সেই চাহিদার বোঝাই অনেক সময়ে এসে পড়ে পুরুষ সঙ্গীটির কাঁধে। আর তখনই সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে।

সোজা কথা সোজা ভাবে না বলা

অনেক ক্ষেত্রেই নিজেদের পছন্দ বা অপছন্দের কথা সোজাসুজি  বলতে চান না মহিলারা। পরিবর্তে একাধিক ‘ইঙ্গিত’ দিতেই স্বচ্ছন্দ করেন তাঁরা। কিন্তু সেই ইঙ্গিত বুঝে না উঠতে পারলেই চাপে পড়েন তাঁদের সঙ্গীরা। আর সেখান থেকেই শুরু হয় বিতণ্ডা।​

Published by:Sanchari Kar

First published:

Tags: Relationship



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর