বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ১১:২০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

যুক্তরাষ্ট্রের বৃহত তরল গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি বাংলাদেশের সঙ্গে অসংবন্ধিত চুক্তি সই করেছে

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজি এবং বাংলাদেশ সরকারের মধ্যে বার্ষিক ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য একটি অসংবন্ধিত চুক্তি সই হয়েছে। লুইজিয়ানায় ২৫ মিলিয়ন মেট্রিক টন প্রতি বছর (এমটিপিএ) ক্ষমতাসম্পন্ন এলএনজি প্রকল্প উন্নয়ন করছে আর্জেন্ট এলএনজি। শুক্রবার (২৪ জানুয়ারি) রয়টার্সের বরাতে জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। সংশ্লিষ্ট পক্ষগুলোর মতে, এই চুক্তি নতুন প্রশাসনের জ্বালানি খাতে ইতিবাচক নীতির প্রতি আস্থা প্রতিফলিত করে। ক্ষমতায় আসার পর ট্রাম্প জ্বালানি বিভাগের এলএনজি রফতানির লাইসেন্স স্থগিতাদেশ তুলে নিয়েছেন, যার ফলে যুক্তরাষ্ট্র ফ্রি ট্রেড চুক্তিবিহীন দেশগুলোতেও এই তরল গ্যাস রফতানি করতে পারবে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক এবং ২০২৮ সালের মধ্যে এর রফতানি সক্ষমতা দ্বিগুণ হবে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি তথ্য সংস্থা। পোর্ট ফুরশনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি সম্পন্ন হলে, এর কার্গো বাংলাদেশ সরকারের মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলাকে সরবরাহ করা হতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘এই চুক্তি বাংলাদেশের প্রসারমান শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।’

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশে এলএনজির দাম বেড়ে যাওয়ায় সস্তা কয়লা ব্যবহারই যেন এখন একমাত্র উপায়।

সারাবাংলা/এনজে

এলএনজি
চুক্তি
বাংলাদেশ
যুক্তরাষ্ট্র





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর