বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘প্রেস ফ্রিডম ডে’-তে জাতিসংঘ মহাসচিব মানুষের স্বাধীনতা নির্ভর করে সংবাদপত্রের স্বাধীনতার ওপর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


বেলজিয়াম: বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষার আহ্বানে ইউনেস্কো আয়োজন করেছিল আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে সেমিনার। এ বছর মূল অনুষ্ঠানটি ছিল ৭ মে। বেলজিয়ামের ঐতিহাসিক বজার গ্যালারিতে ছিল এর মূল আয়োজন। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, নীতিনির্ধারক, মানবাধিকারকর্মী ও মিডিয়া গবেষকরা অংশ নেন। যেখানে ছিল ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার মতো ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি।

সেখানকার আলোচনায় উঠে আসে, কীভাবে বিভিন্ন দেশে সাংবাদিকরা হুমকি ও সেন্সরশিপের মুখোমুখি হচ্ছেন। আলোচনার মূল বিষয়গুলো ছিল- সাংবাদিকতায় এআই’র ভূমিকা; ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা; নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ; সাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষার আন্তর্জাতিক কাঠামো ও তথ্যের স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ।

অনুষ্ঠানে ভার্চূয়ালি অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম ইস্যুতে বিশ্বের জন্য কিছু বার্তা দেন। আন্তোনিও গুতেরেস তার বার্তায় বলেন, ‘মানুষের স্বাধীনতা নির্ভর করে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর। সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র, ন্যায়বিচার, সমতা এবং মানবাধিকারের মূল ভিত্তি। যখন সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, তখন সমাজের সবার ক্ষতি হয়।’

গুতেরেস বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রতিবছর মুক্ত গণমাধ্যম বিষয়টি আরও কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠছে। শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের ওপর আক্রমণ, আটক, সেন্সরশিপ, হুমকি, সহিংসতা, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। বিশেষ করে, গাজার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের ওপর আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বাক স্বাধীনতা সমর্থন করতে পারে অথবা তা দমনও করতে পারে। তিনি বলেন, ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট গতবছর গৃহীত হয়েছে, যা আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করতে এবং ডিজিটাল জগতে তথ্যের সততা, সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রচারে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। আমি বিশ্বব্যাপী এই আহ্বান জানাতে চাই যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) এমনভাবে গড়ে তোলার আহ্বান জানান যা সঠিক তথ্য উপস্থান করবে ও মানবাধিকার বজায় রাখবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিশ্বের সকল সরকারকে আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন, ‘যখন সাংবাদিকরা সত্যের পক্ষে দাঁড়ান, তখন বিশ্ব তাদের সঙ্গে দাঁড়ায়। তাই সাংবাদিকদের ওপর আক্রমণ, আটক ও হুমকি বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কাজ করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর