মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

প্র্য়াঙ্ক নয়, সত্যিই ডিভোর্স হয়ে গিয়েছে! সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

সোমবার ফের আরেকটা পোস্ট। এবার সুদীপ নিজেই। ‘চিরসখা’-র স্বতন্ত্র জানাচ্ছেন, ডিভোর্সটাই  সত্যি।

News18News18
News18

দু-দিন ধরে চলা জল্পনায় দাঁড়ি টানলেন নিজেই। সোমবার বিবাহবিচ্ছেদে সিলমোহর দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। অভিনেতা জানান, দিন কয়েক আগে তিনি এবং পৃথা চক্রবর্তী বিচ্ছিন্ন হয়েছেন। এই মুহূর্তে বিষয়টি সামনে আনতে চাননি তিনি।

অভিনেতা এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে অভিনয় করছেন।  তাঁর অনস্ক্রিন চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে৷ কিন্তু এরই মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। সুদীপ ও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্স হচ্ছে, এটা শনিবার রাতেই জানান পৃথা নিজেই৷ কিন্তু সবটাই নাকি মজার মজা! রবিবারই সকালে একটি ভিডিও পোস্ট করে সুদীপ জানিয়ে দেন তাঁদের কোনও সমস্যা নেই৷ পুরো ঘটনাটা নাকি পৃথা মজা করেছেন!

এতে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্স কী মজার বিষয়? এটা নিয়ে কী এভাবে একজন পরিচিত দম্পতি মজা করতে পারেন? সোমবার ফের আরেকটা পোস্ট। এবার সুদীপ নিজেই। ‘চিরসখা’-র স্বতন্ত্র জানাচ্ছেন, ডিভোর্সটাই  সত্যি।

অভিনেতা লেখেন, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সত্যি। কিন্তু ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সোশাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের পৃথার বিরুদ্ধে কুকথা বলে চলেছেন। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়।’

বাংলা খবর/ খবর/বিনোদন/

Sudip Mukherjee Divorce: প্র্য়াঙ্ক নয়, সত্যিই ডিভোর্স হয়ে গিয়েছে! সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়…

Next Article

EXCLUSIVE: বাংলার তিন ‘রত্ন’! Indian Idol খেতাব এল মানসীর সুরে ভেসে, প্রথম প্রতিক্রিয়া News18 বাংলাকে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর