রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই শুরু বৈঠক হয়। শেষ হয় বিকেল ৪টার দিকে।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘উনারা আমাদের ইনভাইট করেছেন আমরা এসেছি কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারব, এর বেশি কিছু বলার নেই।’

কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুধু বলতে চাই কথা হয়েছে, উনারা দাওয়াত করেছেন। আমরা এসেছি দ্যাটস অল।’ আপনারা কী বলেছেন প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘কিছু বলার নেই।’ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটাই উত্তর হবে কিছু বলার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু কথা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আপনারা যত প্রশ্ন করবেন আমার উত্তর হচ্ছে কিছু বলার নেই।’

যুক্তরাষ্ট্রের উপ সহকারি পররাষ্ট্র মন্ত্রীর ‍পক্ষ থেকে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। সকালে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। আফরিন আখতার ছাড়া এই রুদ্ধদ্বার বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।

মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

গত ফেব্রুয়ারি সাড়ে তিন মাস পরে কারাগার থেকে মুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এর আগে গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

সেসময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধন শক্তিশালী করার উপায়, চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয়ের স্বার্থন্নোয়নে পারস্পরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। এই সফরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ছাড়াও তরুণ অধিকারকর্মী, সুশীল সমাজের নেতা, শ্রম সংগঠন এবং গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গেও যক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বৈঠক করবে।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর