রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ


ফরিদপুর: ফরিদপুরে গুরুত্বপূণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করায় বিশৃঙ্খলা তৈরি হওয়ায় জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার ( ২০ অক্টোবর ) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়ি বহরে হামলা করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ সময় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর