বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফিলিস্তিনি নারী অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৮৬ সময় দেখুন
ফিলিস্তিনি নারী অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি এক নারী অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে ইসরাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নারীর নাম মুনা এল-কুর্দ। সম্প্রতি পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর বিবিসি।

রোববার (৬ জুন) ইসরাইল পুলিশের একজন মুখপাত্র মুনা এল-কুর্দের নাম উল্লেখ না করেই বলেন, আদালতের আদেশেই পুলিশের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছে।

এদিকে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় নিজ বাড়ি থেকে মুনা এল-কুর্দুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ইসরাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মুনা এল-কুর্দের পারিবারিক আইনজীবী নাসের ওদেহ এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে ইসরাইল কর্তৃক শেখ জারাহ এলাকা থেকে তারাসহ একাধিক পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসেন মুনা ও তার ভাই মোহাম্মদ। ওই পরিবারগুলো কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করে আসছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার গ্রেফতারকৃত সাংবাদিক গীবারা বুদাইরিকে ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরে মুনাকে গ্রেফতার করে ইসরাইলের বাহিনী। শেখ জারাহ এলাকা থেকে সংবাদ পরিবেশনের সময় গীবারা বুদাইরিকে সাময়িক সময়ের জন্য আটক করে ইসরাইল।

প্রসঙ্গত, গত মাসে পূর্ব জেরুজালেমে থেকে জোরপূর্বক উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে যা বোম হামলায় রূপ নেয়। এতে ১১ দিন ধরে চলা ইসরাইলের বোমা হামালায় গাজায় ৬০ জন শিশুসহ ২৫৩ জন নিহত হয়। অপর দিকে গাজা থেকে হামাসের ছোড়া রকেটে শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর