আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগ করেছেন। দখলকৃত গাজা উপত্যকায় ক্রমবর্ধমান সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের ব্যপারে শতাইয়েহ বলেন, পশ্চিম তীর এবং জেরুজালেমে অভূতপূর্ব সংঘাত বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং অনাহারের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি যে, পরবর্তী পর্যায় এবং চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন যা গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের উপর ভিত্তি করে তৈরি হবে।
এমন এক সময় শাতায়েহ পদত্যাগ করে এমন মন্তব্য করলেন যখন মাহমুদ আব্বাসের পিএস সরকার ভেঙে যুদ্ধ পরবর্তী একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরির উপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী একটি টেকনোক্রেট সরকার যুদ্ধপরবর্তী ফিলিস্তিন শাসন করবে যার সামরিক নিয়ন্ত্রণ থাকবে ইসরাইলের হাতে।
এর আগে বেশ কয়েকবার গাজা উপত্যকায় হামাসের পরিবর্তে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পিএ শাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে। তবে তিনি কখনই এই প্রস্তাবে সায় দেননি।
সারাবাংলা/আইই