শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

“ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে ঘুড়ি উৎসব ২০২৫ “

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
“ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে ঘুড়ি উৎসব ২০২৫ “

শিমুল মোড়ল,জবি প্রতিনিধি:

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সবুজ মেলা শাখার উদ্যোগে ধুপখোলা মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটিতে প্রায় ৩০ জন ফুলকুঁড়ি সদস্য ঘুড়ি উৎসবে অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী শাখার পরিচালক জাবির আব্দুল্লাহ,ধানসিঁড়ি শাখার পরিচালক ও সবুজমেলা শাখার পরিচালক ও সহকারী পরিচালক।

দিশারী শাখার পরিচালক জাবির আব্দুল্লাহ শিশুদের বলেন,”তোমাদের স্বপ্ন হত হবে ঘুড়ির মতো আকাশ ছোঁয়া। সবুজ মেলা শাখাকে ধন্যবাদ এমন চমৎকার একটি আয়োজন সম্পন্ন করার জন্য। ‘

শাখা পরিচালক জানান,’ আমরা চাই আমাদের শিশুরা বেড়ে উঠুক ফুলের মতো নিবিড় যত্নে।তাদের শৈশবকে আনন্দময় করে তোলার জন্য আজকের এই আয়োজন। সামনে আরো বড় পরিসরে শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।’ শিশুদেরকে অনুষ্ঠান শেষে ঘুড়ি উপহার দেয়া হয়। শিশুদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর