রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ফুলগাজীতে বিএনপির সদস্য খালেদা জিয়া, ৬ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ সময় দেখুন
ফুলগাজীতে বিএনপির সদস্য খালেদা জিয়া, ৬ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


ঢাকা: ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কমিটিগুলো প্রকাশ করা হয়। ২২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছিল।

ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী; দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।

এছাড়া আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক; আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার; আর জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তারা অর্পিত দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের রমজানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হলো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর