রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ফের খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১০৫ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খুলনা সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছেন। সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক ৯৪ হাজার ৭৪১ ভোটে ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/জিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর