শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

‘ফের প্রমাণ হলো লাঙ্গলের ওপর মানুষ আস্থা রাখে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
‘ফের প্রমাণ হলো লাঙ্গলের ওপর মানুষ আস্থা রাখে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম) বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আবারো বিপুল ভোটে বিজয় প্রমাণ করে দেশের মানুষ এখনও লাঙ্গলের ওপর আস্থা রাখে।

২৭ ডিসেম্বর রসিক নির্বাচনে লাঙ্গলের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হন। বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি রসিক নির্বাচনে বিজয়ী সব কাউন্সলর ও রংপুরবাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় জি এম কাদের (এমপি) বলেন, আবারো প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।

বিশাল ব্যাবধানে পর পর দুইবার রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (এমপি)।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর