রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে পুলিশের কটূক্তি, বৈছাআ’র সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন


কুষ্টিয়া: জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে এক পুলিশ সদস্যের কটূক্তিমূলক পোস্ট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুন) রাত ৯টার দিকে পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ দেখায়। এ সময় তারা কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি আজ তার ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে অশ্লীল মন্তব্য করে একটি পোস্ট দেন। এই কারণে আমরা সড়ক অবরোধ করেছি। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেফতার করা হোক।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এরই মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ছাড়া, তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর