সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ফেসবুক থেকে ৫ হাজার লিংক অপসারণ বিটিআরসি’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
ফেসবুক থেকে ৫ হাজার লিংক অপসারণ বিটিআরসি’র


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গত একবছরে ফেসবুক থেকে প্রায় পাঁচ হাজার আপত্তিকর লিংক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেইসঙ্গে ইউটিউব থেকে ৬২ এবং ১০৬০টি ওয়েবসাইট বা লিংক সরানো হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, এই সময়ে ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয়েছে। এখনো ১৩ হাজার ৯৮৪টি লিংক একটিভ রয়েছে। লিংক অপসারণের হার মাত্র ২৬ শতাংশ। ইউটিউবের কাছে ৪৩১টি লিংক অপসারণ করার অনুরোধ করা হলেও মাত্র ৬২টি লিংক অপসারণ করা হয়। এছাড়া সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) এর মাধ্যমে ১০৬০টি ওয়েবসাইট বা লিংক অপসরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, সিটিডিআর কারিগরি সিস্টেম ইতোমধ্যেই প্রায় ২২ হাজারেরও বেশি পর্নগ্রাফি এবং জুয়ার সাইট বন্ধ করেছে। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট ও আপত্তিকর কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর