সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ফেসবুক বন্ধুর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক! চার ঘণ্টায় কেষ্টপুরে গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন



Last Updated:

গতকাল সন্ধ্যায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় ভাড়া বাড়ির ভিতর থেকে ’২৭ বছর বয়সি ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়৷

প্রতীকী ছবি৷

কলকাতা: চার ঘণ্টার মধ্যে কেষ্টপুরের গৃহবধূ হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ৷ ২৭ বছর বয়সি ওই গৃহবধূকে খুনের অভিযোগে নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হল গৃহবধূর এক ফেসবুক ফ্রেন্ডকে৷ ফেসবুকে পরিচয় থেকে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ৷ পুলিশ সূত্রে খবর, গৃহবধূর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই যুবক কেষ্টপুরের ভাড়া বাড়িতে এসে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে৷

গতকাল সন্ধ্যায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় ভাড়া বাড়ির ভিতর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়৷ অফিস থেকে ফিরে গৃহবধূর স্বামী স্ত্রীর দেহ দেখতে পান৷ ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ করা ছিল৷

আরও পড়ুন: ডাস্টবিনে মিলেছিল কাটা মাথা! মোবাইল টাওয়ার লোকেশন ধরিয়ে দিল খুনি, নেপথ্যে কী কারণ?

ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা৷ গৃহবধূর মোবাইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সূত্রেই খোঁজ মেলে নাগেরবাজার এলাকার বাসিন্দা কৌশিক সাহার৷ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং সিসিটিভি ফুটেজের সূত্রে শুক্রবার ওই এলাকায় কৌশিকের উপস্থিতির প্রমাণ পায় পুলিশ৷ রাতেই নাগেরবাজারের মুড়াগাছা এলাকা থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেফতার করে পুলিশ৷

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, ফেসবুকের সূত্রে ওই গৃহবধূর সঙ্গে কৌশিকের পরিচয় হয়৷ এর পর দু জনে সম্পর্কে জড়িয়ে পড়েন৷ গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কও হয় কৌশিকের৷ কিন্তু দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সম্প্রতি কৌশিকের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন ওই গৃহবধূ৷ স্বামী এবং সন্তান থাকার কারণেই এই সিদ্ধান্ত নেন তিনি৷ প্রেমিকার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কৌশিক৷ শুক্রবার সকালে গৃহবধূর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই কেষ্টপুরের ওই বাড়িতে আসেন তিনি৷ দু জনের মধ্যে শুরু হয় বচসা৷ এর পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর সেখান থেকে পালিয়ে যান কৌশিক৷ ধৃত কৌশিক আরও দাবি করেছেন, কালীঘাটে বিয়েও করেন তাঁরা৷

পুলিশ সূত্রে খবর, ধৃত কৌশিক একটি গাড়ির বিমা সংস্থায় কাজ করেন৷ আজই তাঁকে আদালতে তোলা হবে৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাত থেকে আট মাস আগে ওই দম্পতি কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আসে৷ তাঁদের একটি শিশু সন্তানও রয়েছে৷ যদিও তিন বছরের সেই শিশুটি শোভাবাজার এলাকায় নিজের দাদু, ঠাকুমার কাছেই থাকত৷ ওই গৃহবধূ ওড়িশার একটি বিউটি পার্লারে কাজ করতেন৷ মাঝে মধ্যে কলকাতায় আসতেন তিনি৷ তবে প্রতিবেশীদের বক্তব্য, ওই দম্পতি সেভাবে কারও সঙ্গে মিশত না৷ দম্পতিকে একসঙ্গে দেখলেও কোনওদিন ওই গৃহবধূকে অন্য কোনও পুরুষের সঙ্গে দেখেননি তাঁরা৷ গতকালও কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি তাঁদের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kestopur housewife murder: ফেসবুক বন্ধুর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক! চার ঘণ্টায় কেষ্টপুরে গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর