সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ফোন থেকে সব ফটো ডিলিট হয়ে গিয়েছে? চিন্তা নেই, এভাবে সহজেই ফিরে পাবেন সব ছবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১০০ সময় দেখুন
ফোন থেকে সব ফটো ডিলিট হয়ে গিয়েছে? চিন্তা নেই, এভাবে সহজেই ফিরে পাবেন সব ছবি


কলকাতা: স্মার্টফোন চালু হওয়ার পর থেকে সবাই এখন মাঝে মধ্যেই ছবি তোলেন। বর্তমানে এই স্মার্টফোন দিয়ে ফটো এবং ভিডিও তোলার নেশা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকেই নিজেদের প্রতিটি স্মৃতি সুরক্ষিত রাখতে, ফটো তুলে রাখেন।

কিন্তু, যখন ফোনের স্টোরেজ ভরতে শুরু করে, তখন তা ফাঁকা করার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় কাজের ছবিও নিজেদের ফোন থেকে ডিলিট হয়ে যায়।

কিন্তু এমন হলেও, মনখারাপ করার কোনও প্রয়োজন নেই। কারণ অ্যান্ড্রয়েড ফোন থেকে কোনও ছবি ডিলিট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা খুবই সহজ। এক নজরে দেখে নেওয়া যাক সেই সহজ উপায়।

আরও পড়ুন- সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, কোনটায় বেশি কারেন্ট পোড়ে? গরমের শুরুতে জেনে নিন

গুগল ফটোর মাধ্যমে –

কেউ যদি নিজেদের ফোনে Google Photos ব্যাকআপ চালু করে রাখেন, তাহলে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি খুব সহজেই পুনরুদ্ধার করা যেতে পারে। এক নজরে নেওয়া যাক এটি চালু করার উপায় –

স্টেপ ১ – এর জন্য প্রথমেই নিজেদের Android ফোনের Google Photos অ্যাপে যেতে হবে।

স্টেপ ২ – এরপর স্ক্রিনের নিচে থাকা ‘Library’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এরপর ‘Trash’ ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ – এরপর যে ফটোগুলি পুনরুদ্ধার করতে চান ইউজার, তা বেছে নিতে হবে।

স্টেপ ৫ – এরপর ‘Restore’ অপশনে ক্লিক করতে হবে। এভাবেই ডিলিট হয়ে যাওয়া ছবি আবার ফোনের গ্যালারিতে ফিরে আসবে।

কিন্তু এই ফটো ব্যাক অ্যাপ ব্যবহার না করে, অন্য পদ্ধতি অবলম্বন করেও নিজেদের ফোনে ডিলিট হয়ে যাওয়া ফটো খুব সহজেই ফিরে পাওয়া সম্ভব। এর জন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ফটো রিকভারি অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

আরও পড়ুন- এক চার্জেই চলবে পাক্কা ৩৮ ঘণ্টা, ক্যামেরাও ফিচারে ঠাসা!

স্টেপ ১ – এর জন্য প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হবে।

স্টেপ ২ – অ্যাপটি ইনস্টল করর পরে সেটিকে নিজেদের ডিভাইসের স্টোরেজে অ্যাক্সেস দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্টেপ ৩ – এরপর সেখান থেকে ফটোগুলি নির্বাচন করতে হবে, যা ইউজার পুনরুদ্ধার করতে চান।

স্টেপ ৪ – এরপর সেই স্টোরেজ লোকেশন নির্বাচন করতে হবে, যা ইউজার স্ক্যান করতে চান।

স্টেপ ৫ – এরপর স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

স্টেপ ৬ – এরপর যে ফটোগুলি পুনরুদ্ধার করতে চান ইউজার, তা নির্বাচন করতে হবে এবং ‘Restore’ অপশনে ক্লিক করতে হবে।

Published by:Suman Majumder

First published:

Tags: Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর