Last Updated:
কলকাতা: যাদবপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ! এক যুবক থানায় এসে লিখিত অভিযোগ করেন, প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসু নামে দুই ব্যক্তি তাঁকে ৭ ফেব্রুয়ারি এবং তার আগেও একাধিকবার ধর্ষণ করেছে। কখনও দু’জন মিলে, আবার কখনও আলাদা আলাদাভাবে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- ১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা
অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে। ইতিমধ্যেই প্রতীক পাল ওরফে সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সোনা ফেলে দেবেন নিজেই, চাহিদা বাড়ছে অন্য এক ধাতুর! আর ১০ বছরে ‘টপে’! কাড়াকাড়ি পড়ে যাবে বাজারে
অভিযোগকারী যুবকের স্ত্রী ডিম্পেল আচার্য্য এই বিষয়ে খোলাখুলি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, তবে তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযোগকারী তথাগত ঘোষ একজন পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার। অভিযুক্ত দুই ব্যক্তি তথাগত ঘোষের নাম ভাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তিকে ফ্যাশন ফটোগ্রাফির সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেই নাম ব্যবহার করেই তারা ফাঁদ পাতত এবং এই ঘটনার জন্ম দেয় বলে অভিযোগ।
যাদবপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার আসল সত্যতা কী, এবং এই ধরনের অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 08, 2025 4:52 PM IST
৭ সপ্তাহ পর ফলাফল! কলেজ সার্ভিস কমিশনের SET পরীক্ষায় উত্তীর্ণ ৩,২৮২ জন