রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ফ্যাসিবাদের কোনো অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রিপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন


ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আমাদের পরিষ্কার কথা—ফ্যাসিবাদের কোনো অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিপন অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তালবাহানা করছে এবং সময় ক্ষেপণের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি বাড়াবাড়ি করে, তাহলে জনগণ তাদের ঘরকে টয়লেট বানিয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে দেখতে চায় না।’ এ সময় তিনি পিআর (Proportional Representation) ব্যবস্থার সমালোচনা করে দাবি করেন, বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী ব্যবস্থায় এর কোনো স্থান নেই।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে এখনও ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে এবং ৫০ বছর পিছিয়ে দিয়েছে।’

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, অতীতে জাতীয় পার্টিকে নিয়ে গঠিত সরকার দেশজুড়ে অন্যায়-অত্যাচার চালিয়েছে। তাই আসন্ন দিনে কৃষক-শ্রমিক-জনতার ঐক্যে দেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নুর আফরোজ জ্যোতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর