বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অটল। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে এ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।

গ্যাব্রিয়েল অটল ফ্রান্স সরকারের শিক্ষামন্ত্রী ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছর বয়সে তিনি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। এর আগে সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি সরকারের ব্যাপক রদবদলের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকা প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি পদত্যাগের ঘোষণা দেন। তিনি ২০ মাস ধরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

বর্নির পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল অটলের নাম ঘোষণা করা হলো। গ্যাব্রিয়েল অটল একজন স্বঘোষিত সমকামী রাজনীতিবিদ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর