বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে মালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৫১ সময় দেখুন
ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে মালি


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতাসীন সামরিক সরকার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। প্রাক্তন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্ক অবনতির সর্বশেষ নিদর্শন এটি।

মালির সামরিক সরকার জানিয়েছে, সোমবার (২ এপ্রিল) বিকেলে তারা প্যারিসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফ্রান্স এখন পর্যন্ত এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র কর্নেল আবদৌলায়ে মাইগা বলেন, মালি প্রজাতন্ত্রের সরকার ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্রে গভীর অবনতির জন্য দুঃখ প্রকাশ করছে।

বিবৃতিতে মাইগা, ফরাসি বাহিনী কর্তৃক একাধিকবার তার দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেন। তিনি মালির বাহিনীর সঙ্গে যৌথ অভিযান শেষ করার জন্য ফ্রান্সের ২০২১ সালের জুনের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। এছাড়া তিনি মালি থেকে ফ্রান্সের সেনা প্রত্যাহারের জন্য ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে গণতান্ত্রিক সরকার হটিয়ে মালির ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর পর থেকে ফ্রান্সের সঙ্গে মালি সরকারের উত্তেজনা বাড়ে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর