বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দাবানল নিয়ন্ত্রণহীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দাবানল নিয়ন্ত্রণহীন


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের ফ্রান্স, স্পেন এবং পর্তুগালে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছে দেশগুলোর ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী। এর মধ্যেও আগুন ভূমধ্যসাগর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে দেশগুলোর তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খবর বিবিসি।

উত্তর পর্তুগালে, স্প্যানিশ সীমান্তের কাছে ফোজ কোয়া এলাকায় পানি নিক্ষেপকারী বিমান (ওয়াটার বোমবিং প্লেন) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে একজন পাইলট নিহত হয়েছেন।

এদিকে পর্তুগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে তাপপ্রবাহে অন্তত ২৩৮ জন মারা গেছেন। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম গিরোন্ডে অঞ্চল দাবানল ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে ১২ হাজারেও অধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, এই আগুনে এখন পর্যন্ত ১০ হাজার হেক্টর ( ২৫ হাজার একর) জমি পুড়ে গেছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের ‘সাহসিকতার’ প্রশংসা করেন তিনি।

ফ্রান্সের আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, রোববার (১৭ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশে তাপমাত্র ৪১ ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর আগামীকাল সোমবার (১৮ জুলাই) তা আরও বাড়তে পারে।

এর আগে, গতকাল শনিবার (১৬ জুলাই) দেশটি আরও ২২টি আঞ্চলিক বিভাগগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এর বেশিরভাগই আটলান্টিক উপকূলের অঞ্চল।

মানব সৃষ্ট কারণে জলবায়ু পরির্বতনের ফলে ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিচ্ছে, যা আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা প্রায় ১ দশমিক সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সরকার প্রধানরা কার্বন নির্গমন হ্রাস করতে না করলে তাপমাত্রা বাড়তে থাকবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর