ইউজারদের দোষ ঠিক দেওয়া যায় না! এটা তো সত্যি কথাই যে ওয়াই-ফাইতে ফোন কানেক্ট করা থাকলে তা যে মসৃণ অভিজ্ঞতা দেয়, তেমনটা ফোনের ডেটা দিতে পারে না। সঙ্গে আবার রয়েছে ফোনের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ভয়ও, যতই বেশি হোক, সীমা তো তার দৈনিক! অতএব, কাফে, রেস্তোরাঁ, বার, এয়ারপোর্ট লাউঞ্জ, ট্রেনের ওয়েটিং রুম- সব জায়গাতেই সবাই পাবলিক ওয়াই-ফাই কানেক্ট করার জন্য মুখিয়ে থাকেন, ডেকে ডেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে নেন। ভাবেন, এবার যেন মুঠোয় চাঁদ এল!