বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নগরীতে ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর লালখানবাজার-মুরাদপুর ফ্লাইওভারের ষোলশহরমুখী লুপ থেকে তিনি নিচে পড়ে যান।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে জানান, ফ্লাইওভার থেকে লোকটি নিচে ষোলশহর কবরস্থানের সামনে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে সেখান থেকে ছিটকে যান। এসময় পথচারীরারা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে লোকটি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মৃত আলী আকবর ফ্লাইওভারে জুতা খুলে রেখে নিচে লাফ দেন। তবে, কারণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/আরডি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর