সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বগুড়ার কাহালুতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ হাফেজিয়া মাদরাসার হাজারো ছাত্র।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর