রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২১৫ সময় দেখুন
বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন সম্পন্ন


বগুড়া: বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের কলোনী শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ সম্মলনের আয়োজন করে শহর জামায়াত। এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বগুড়া শহর শাখার প্রিজাইটিং অফিসার ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি রফিকুল আলম, সহকারি সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে সবাইকে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়তে হবে। কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা হলে সকল প্রকার খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাই দেশে ছাত্র-জনতা হত্যাসহ সকল মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে ‘

এদিন সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির নির্বাচনে বগুড়া শহর জামায়াতের দেড় হাজারের বেশী রুকন (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর