সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়া- ৪ আসনের জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, তুরস্কে আছে ফ্ল্যাট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৬ সময় দেখুন
বগুড়া- ৪ আসনের জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, তুরস্কে আছে ফ্ল্যাট


বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা ফয়সাল পারভেজ।

নির্বাচনে প্রার্থীতার জন্য হলফনামায় তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে তার কোনো নিয়মিত আয় নেই। তবে বিদেশ থেকে তিনি বার্ষিক ৪ লাখ ৩৯ হাজার টাকা আয় করেন। এই আয় শিক্ষকতা, চিকিৎসা, আইন কিংবা পরামর্শক পেশা সংশ্লিষ্ট খাত থেকে অর্জিত। একইসঙ্গে তার নামে ‍তুরস্কে একটি ফ্ল্যাট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন ।

সম্পদের বিবরণে দেখা যায়, বর্তমানে তার কাছে নগদ অর্থ রয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তার ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখানো হয়েছে ৩ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা। বৈবাহিক সূত্রে তার স্ত্রী তাসলিমা জাহান সুরাইয়ার মালিকানায় রয়েছে ৫০ ভরি স্বর্ণ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ লাখ টাকা।

জামায়াতের এই প্রার্থী তার হলফনামায় স্থাবর সম্পদ দেখিয়েছেন, দেশে তার মালিকানায় ১ শতাংশ জমির ওপর একটি ফ্ল্যাট রয়েছে। একই সঙ্গে তুরস্কে তার নামে একটি ফ্ল্যাট আছে। যা তিনি দানসূত্রে পেয়েছেন। ওই ফ্ল্যাটটির ক্রয়কালীন মূল্য ছিল প্রায় ৬৫ লাখ টাকা। তার নিজ নামে থাকা মোট স্থাবর সম্পদের বর্তমান মূল্য হিসাব করা হয়েছে ৯৫ লাখ টাকা। এ ছাড়া যৌথ মালিকানায় তার নামে ০.৩৭ শতাংশ অকৃষি জমি রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা।

তার স্ত্রীর নামে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় দুটি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের মোট মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা। মোস্তফা ফয়সাল পারভেজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। সেখানে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ ৩৯ হাজার টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৫ হাজার টাকা।

এ ছাড়া, হলফনামা অনুযায়ী, মোস্তফা ফয়সালের নামে ২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। ২০২৫ সালে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর