রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন করার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন করার দাবি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ, বিসিএসআরআই’র চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ, কবি আসলাম সানি, ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কোতোয়ালসহ অনেকে।

প্রধান আলোচকের বক্তব্যে শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার যারা মাস্টারমাইন্ড এখনও তাদের মুখোশ উন্মোচন হয়নি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী কারা ছিলেন সেটাও পুরোপুরি জানা যায়নি। হত্যাকাণ্ডের পর জিয়া ক্ষমতায় এসে খুনিদের চাকরি দেয়, পুনর্বাসন করে। বঙ্গবন্ধু হত্যার খবর পেয়ে জিয়া বলেছিল, তাতে কি হয়েছে উপরাষ্ট্রপতি আছেন। এসব ইঙ্গিত করে এ হত্যাকাণ্ডের নেপথ্যে তিনি ছিলেন।’

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায়ও আংশিক কার্যকর হয়েছে। কিন্তু এর পেছনে কারা জড়িত ছিল সেটা অনেকটাই অপ্রকাশিত। এদেশের মানুষকে তাদের প্রিয় নেতাকে হত্যার পরিকল্পনা কারা করেছিল, সেটা জানাতে অবশ্যই একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করতে হবে।’

অধ্যাপক আফতাব আলী শেখ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার আংশিক বিচার শেষ হয়েছে। কিন্তু অনেক কুশীলবের মুখোশ উন্মোচন হয়নি। একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করে এদের মুখোশ উন্মোচন করতে হবে। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে।’

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক। সঞ্চালনা করেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এতে আরও অংশ নেন বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য বিমান রায়, তমিজ তমি, মাকসুদ আলম ডাবলু, সৈয়দ হেমায়েত, ব্যারিস্টার গোলাম শাহরিয়া, ওয়াহিদুজ্জামান সোহেল, তাওহিদুর রহমান কাজল, মোজাম্মেল হক মারুফ, মোহাম্মদ মহসিন, মিজানুর রহমান রুবেল, জ্যোতিকা জ্যোতি, মঞ্জুর রহমান, উৎপল সাহা, সাহনুর আলম, সুজন হাজরা, যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর