সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস – News18 Bangla


কলকাতা: রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। ২৬ গিগাহার্ৎজ অথবা মিলিমিটার (mmWave) ব্যান্ড এবং ৩৩০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে সফল ভাবে ৫জি পরিষেবার পরীক্ষা-নিরীক্ষা করল ভারতী এয়ারটেল। মিনিমাম রোলআউট অবলিগেশন (এমআরও) নির্ণয় করতেই মূলত এই পরীক্ষাটা করার ব্যবস্থা নিয়েছিল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পশ্চিমবঙ্গ সার্ভিস উইং।

বৃহস্পতিবার ট্যুইট করে টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েস্ট বেঙ্গল লাইসেন্স সার্ভিস এরিয়া ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিং সম্পন্ন করা হয়েছে। খড়গপুরে ৩৩০০ মেগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই টেস্টিংয়ের সময় ৩৩০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে ৫৬৬ এমবিপিএস এবং ২৬ গিগাহার্ৎজের ক্ষেত্রে ১ জিবিপিএস ডেটা স্পিড দেখা গিয়েছে।

আরও পড়ুন– ২০১৫ সালে অধিকৃত স্পেকট্রামের বিলম্বিত দায় পরিশোধের জন্য আগেই ৮,০২৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে; জানাল এয়ারটেল

এ রাজ্যে এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিংয়ের ঠিক আগের দিনই গুজরাতে ২৬ গিগাহার্ৎজ এবং ৩.৩ গিগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করেছিল। এমনিতেই এয়ারটেল এই মুহূর্তে ৫জি পরিষেবা সম্প্রসারণ করতে চাইছে। গত বছরের অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে এই পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে এই টেলিকম সংস্থা। সাড়ে তিন হাজারেরও বেশি শহর এবং শহরতলিতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে তারা। বর্তমানে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশ জুড়ে পরবর্তী প্রজন্মের মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে এয়ারটেল।

আরও পড়ুন– শ্রীলঙ্কার দক্ষিণে তৈরি হচ্ছে দৈত্যাকার গর্ত! পৃথিবীর ভবিষ্যতে কী আছে এবার? জেনে নিন বিজ্ঞানীরা কী বলছেন

গত বছরের ৫জি স্পেকট্রাম সেলে সুনীল মিত্তলের এয়ারটেল ১৯৮৬৭.৮ মেগাহার্ৎজের ব্যান্ডউইদথ কিনেছিল। যার মূল্য প্রায় ৪৩০৮৪ কোটি টাকা। ৩.৩-৩.৭ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডে ৫জি এয়ারওয়েভ কিনেছিল ওই সংস্থা। এর আগে রিলায়েন্স জিও-ই ছিল একমাত্র টেলিকম সংস্থা, যাদের কাছে ৫জি স্পেকট্রামের ৭০০ মেগাহার্ৎজ, ৩.৩ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ – এই তিনটি ব্যান্ড রয়েছে।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Airtel, Bharti Airtel



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর