রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বছর শুরুতে দাম পড়ল স্যামসাং গ্যালাক্সি মডেলের! দারুণ সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
বছর শুরুতে দাম পড়ল স্যামসাং গ্যালাক্সি মডেলের! দারুণ সুযোগ


#নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ওপর নানা অনলাইন প্ল্যাটফর্মে অফার শুরু হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইতিমধ্যেই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ওপর আকর্ষণীয় ছাড়ের অফার দিচ্ছে।

গ্রাহকরা এবারে Samsung Galaxy M13 সিরিজের ৫জি স্মার্টফোন কিনতে পারবেন নামমাত্র মূল্যে। Samsung Galaxy M13 সিরিজের ৫জি স্মার্টফোন গত বছরের জুলাই মাসে ৪ জিবি + ৬৪ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।

আরও পড়ুন- নতুন বছরে ফ্লিপকার্টের সবচেয়ে বড় চমক! এত সস্তায় আইফোন!

এই সিরিজের লঞ্চের সময় Samsung Galaxy M13-র এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ১৩ হাজার ৯৯৯ টাকা এবং ১৫ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছিল। সম্প্রতি ফ্লিপকার্টের বিগ সেলে এই ভ্যারিয়েন্টগুলি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে।

Samsung Galaxy M13 5G-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে ১৩ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৩ হাজার ৪৯০ টাকায়। অর্থাৎ এতে ৫০৯ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

একই ভাবে গ্রাহকরা বর্তমানে Samsung Galaxy M13 সিরিজের ৫জি স্মার্টফোনটি ১৫ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৪ হাজার ৬৯৯ টাকায় ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এটি ফোনের ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে উপলব্ধ। অর্থাৎ এর উপর গ্রাহকদের প্রায় ১ হাজার ৩০০ টাকার ছাড় পাবেন।

ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও গ্রাহকরা এই স্মার্টফোনে ব্যাঙ্ক অফারও পেতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে গ্রাহকরা এই সেলে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। উপরন্তু গ্রাহকরা প্রতি মাসে মাত্র ৫১০ টাকা থেকে শুরু করে ইএমআই-এর বিভিন্ন অপশনও নির্বাচন করতে পারেন।

আরও পড়ুন- সত্যিই কি বাজার কাঁপাতে আসছে টাটা ন্যানো ইভি? জল্পনার মধ্যে জানুন আসল খবর

Samsung Galaxy M13 সিরিজের ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন

Galaxy M13 5G-এর স্পেসিফিকেশনের কথা বলতে হলে, এতে রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসরের ফিচার। এছাড়াও এর পিছনে একটি ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। ফোনটিতে একটি বড় 5,000mAh ব্যাটারি পাওয়ার যুক্ত ব্যাটারির সুবিধাও থাকছে।

Published by:Suman Majumder

First published:

Tags: SamSung, Samsung Galaxy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর