বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বড়দিনের আলোকসজ্জায় বর্ণিল প্যারিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন
বড়দিনের আলোকসজ্জায় বর্ণিল প্যারিস


খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে আলোয় সেজেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। রঙিন আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর উৎসবমুখর পরিবেশে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে আলোঝলমলে এই শহর। বড়দিন উপলক্ষে নানা আয়োজন চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

প্যারিসের ঐতিহাসিক ও জনপ্রিয় শঁজলিজে অ্যাভিনিউ এবারও বড়দিন উৎসবের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পুরো অ্যাভিনিউজুড়ে স্থাপন করা হয়েছে চার শতাধিক ক্রিসমাস ট্রি। হাজার হাজার এলইডি লাইটে সাজানো এসব গাছ আলোকিত করে তুলেছে পুরো এলাকা। সন্ধ্যা নামতেই পথচারী ও পর্যটকদের পদচারণায় জমে ওঠে এই বিখ্যাত সড়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশিত ক্রিসমাস থিম সং বা ক্যারল—শেষে শুরু হয় ক্ষণগণনা। ঠিক সেই মুহূর্তে একসঙ্গে জ্বলে ওঠে আলোকসজ্জা। চোখধাঁধানো সেই আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে রাতের প্যারিস। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

শহরের নানা স্থানে স্থাপিত বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি এখন উৎসবপ্রেমীদের বড় আকর্ষণ। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এগুলোর সামনে ভিড় জমাচ্ছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন উৎসবের আবহ।

২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে প্রতিবছরই প্যারিসে বড়দিনের প্রস্তুতি হয় জাঁকজমকপূর্ণভাবে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আলোকসজ্জার এই উৎসব ইতোমধ্যেই প্যারিসের শীতকে উষ্ণ করে তুলেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর