Last Updated:
বনগাঁ: বনগাঁয় এক যুবতীকে হোটেলে আটকে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, এই ঘটনায় রেজাউল শেখ, আনাচ মন্ডল, গোপাল গাইন ও হাফিজুর মন্ডলকে আটক করা হয়। গতকাল তাদের বনগাঁর এক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: কালো টম্যাটো, একই গাছেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি! দেখলে হাঁ হয়ে যাবেন
বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীরণ মাহাত জানান, বনগাঁ পৌরসভার শিমুলতলার বাসিন্দা এক ব্যক্তি বনগাঁ থানায় অভিযোগ জানান তার ১৯ বছরের মেয়েকে পাচারের উদ্দেশে প্যারাডাইস নামে বনগাঁর এক হোটেলে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। উদ্ধার করে যুবতীকে। এবং সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন: ফুলিয়াতে আই.আই.এইচ.টির নতুন ক্যাম্পাস! উদ্বোধনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী
স্থানীয়দের দাবি, ওই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছে। এলাকার মহিলারা হোটেলের নিচ থেকে যাওয়া আসা করতে পারত না। তাদের উদ্দেশ্য করে কটু কথা বলা হত। বিষয়টি তারা অনেক আগে প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু তাকে কোন লাভ হয়নি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 06, 2025 9:21 PM IST