শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের Drishyam 3 LIVE: Early Reviews Call Film ‘Gripping’, Check Box Office Prediction Here Gold medal secured! India’s women recurve archers defeat South Korea in final | Asian Games 2026 News

বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে তরুণীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে তরুণীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

গুলিভর্তি বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল ভারতের উত্তর প্রদেশের এক তরুণীর। তিনি গুলিভর্তি বন্দুকের নল থুতনিতে ঠেকিয়ে সেলফি তুলছিলেন। তবে তরুণীর বাবা এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে থানায় মামলা দায়ের করেছেন।

নিহত তরুণী উত্তর প্রদেশের লকনৌয়ের হরদই অঞ্চলের বাসিন্দা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে শশুরের বন্দুক নিয়ে ২৬ বছর বয়েসী তরুণী সেলফি তোলার চেষ্টা করেন। এসময় ট্রিগারে আঙুলের চাপ লেগে যাওয়ায় বন্দুক থেকে গুলি বের হয়। বন্দুকটির নল থুতনিতে ঠেকানো থাকায় গুলির আঘাতে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার।

রাধিকার শশুর রাজেশ গুপ্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, চলতি বছরের মে মাসে, অর্থাৎ মাত্র দুই মাস আগে তার ছেলে আকাশের সঙ্গে রাধিকার বিয়ে হয়। লাইসেন্সধারী বন্দুকটি পঞ্চায়েত নির্বাচনের কারণে থানায় জমা ছিল। বৃহস্পতিবার এটি বাড়িতে ফিরিয়ে আনা হয়। ওইদিন বিকেলে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় রাধিকার।

তিনি জানান, বন্দুকের গুলির আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন রাধিকা রক্তে ভাসছেন। তার হাতে ছিল বন্দুক। সামনে পড়ে থাকা মোবাইল পরীক্ষা করে সেখানে রাধিকার সেলফি পাওয়া যায়। এতে বুঝা যায় তিনি সেলফি তুলতে গিয়ে গুলির আঘাতে মারা গেছেন।

এদিকে রাধিকার বাবা ইতিমধ্যে স্থানীয় থানায় খুনের মামলা দায়ের করেছেন। তার দাবি, যৌতুকের জন্য শশুর বাড়ির চাপ ছিল, তারাই রাধকাকে খুন করেছে।

স্থানীয় পুলিশ বন্দুক ও মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলেও জানিয়েছে তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর