বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বন্যায় আসামে মৃত্যু বেড়ে ৭১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
বন্যায় আসামে মৃত্যু বেড়ে ৭১


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম রাজ্যে গত চার দিনে বন্যা ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১। ওই রাজ্য বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আসামে তিন শিশু ও দুইজন পুলিশকর্মীসহ নয় জন প্রাণ হারিয়েছেন।

আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং প্রতিবেশী দেশ ভুটানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে রাজ্যের সমস্ত বড় নদীর জলস্তর বাড়ছে। অনেক নদীর বিভিন্ন স্থানে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীগুলোর পানি ভাটির দেশ বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট জেলাকে প্লাবিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আসামে বন্যার কারণে মারা গেছেন ছয়জন, আর ভুমিধসে মৃত্যু হয়েছে বাকি তিনজনের। ওই রাজ্যের কাছাড়া জেলায় বড় একটি ভূমিধসের ঘটনা ঘটেছে। আটজন নিখোঁজ রয়েছেন।

রোববার পর্যন্ত আসামে বন্যায় আক্রান্ত হয়েছে ৪২ লাখ মানুষ। বন্যায় ডুবে আছে আসামের প্রায় পাঁচ হাজার ১৩৭টি গ্রাম। আসামের বাজালি, বক্সা, বরপেটা, কাছাড়সহ ৩৩টি জেলার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

আসামে রাতভর অবিরাম বৃষ্টিপাতে রাজধানী গুয়াহাটির বহু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আসাম শহরে ব্রহ্মপুত্র নদের পানি যাতে না ঢুকে সে জন্য ভরলুর স্লুইস গেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর