বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বরফ ঢাকা হ্রদে বিধ্বস্ত বিমানের ডানায় ২ শিশুসহ ১২ ঘণ্টা কাটালেন পাইলট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ২৩:৪৬

ছবি: সংগৃহীত

আলাস্কার বরফ হ্রদে ভেঙে পড়ল ছোট একটি বিমান। ভেতরে থাকা দুই শিশু সন্তানের প্রাণ বাঁচাতে তাদের নিয়ে বিমানের ডানায় ভর করলেন পাইলট। হিমশীতল বরফজলে অর্ধডুবন্ত ওই বিমানের ডানায় বসে থেকে সারারাত কাটিয়ে দিলেন তারা। প্রায় ১২ ঘণ্টা পর সোমবার (২৪ মার্চ) তাদের জীবিত উদ্ধার করে আলাস্কা ন্যাশনাল গার্ড।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় তুস্তেমেনা হ্রদ ও কেনাই পর্বতমালার এলাকায় পাইপার পিএ-১২ সুপার ক্রুজার বিমানটি নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে বিমানটি ফিরে আসতে ব্যর্থ হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে অনুসন্ধানে বের হন একদল স্বেচ্ছাসেবক পাইলট। অনেক খোঁজাখুঁজি করে হিমশীতল বরফ হ্রদে বিমানটিকে ভাসতে দেখেন পাইলটদের একজন। নিঁখোজের ১২ ঘণ্টা পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

আলাস্কা স্টেট ট্রুপার্স সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে একটি সামারিটান বিমান তুস্তেমেনা হ্রদের পূর্ব পাশে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, আংশিকভাবে ডুবে যাওয়া বিমানের ডানায় তিন ব্যক্তি বসে আছেন।

স্থানীয় আবহাওয়ার রেকর্ড অনুসারে, উদ্ধারকারীরা রাতভর শূন্যের নীচে তাপমাত্রায় তিনজনকে খুঁজে বের করার জন্য ছোটাছুটি করেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিমানে থাকা তিনজন গুরুতর অসুস্থ্য হলেও তারা আশঙ্কা মুক্ত।

বিধস্ত বিমানটির অনুসন্ধানে যোগ দেওয়া স্থানীয় এক পাইলট ডেল আইশার বলেন, ‘বিমানটির যাত্রীরা ভাগ্যবান যে, তারা এই অগ্নিপরীক্ষা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন।’

তিনি স্থানীয় টিভি স্টেশন ‘কেটিইউইউ’কে বলেন, ‘আমি আশা করিনি আমরা তাদের খুঁজে পাব। সবচেয়ে বড় কথা, তাদের আমরা জীবিত উদ্ধার করতে পারবো, এটা আশাতীত ছিল। আমি আগেও কিছু অনুসন্ধান ও উদ্ধার কাজে অংশ নিয়েছিলাম, কিন্তু এমনটা খুব কমই ঘটেছে।’

সারাবাংলা/এইচআই

আলাস্কা
বিধ্বস্ত বিমান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর