রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বর্ষা আসতেই দাম কমে সস্তায় বিক্রি হচ্ছে AC! এখনই কিন্তু কেনার দুর্দান্ত সুযোগ – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২২ সময় দেখুন
বর্ষা আসতেই দাম কমে সস্তায় বিক্রি হচ্ছে AC! এখনই কিন্তু কেনার দুর্দান্ত সুযোগ – News18 Bangla


শুরু হয়ে গিয়েছে অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৩। এই অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৩ চলবে ২ দিন ধরে এবং এর শেষ দিন আগামী ১৬ই জুলাই। অ্যামাজন প্রাইম ডে সেলে প্রতিটি ক্যাটাগরির পণ্যে একাধিক ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজন প্রাইম ডে সেলে বিশেষ করে অ্যাপ্লায়েন্সের উপরে ধামাকা ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা এখান থেকে ন্যূনতম ৩৫% ছাড়ে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনতে পারবেন।

 

বিশেষ করে এসি-র কথা বলতে গেলে গ্রীষ্মের মরশুমে এর দাম আকাশছোঁয়া থাকে। এই কারণে অনেকে চাইলেও এসি কিনতে পারেন না। কিন্তু এবার প্রবল তাপপ্রবাহের কারণে রীতিমতো এসি কেনার ঢল নেমেছিল। তবে গরমের দাপট একটু কমতেই এখন অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৩-এ এসি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। অনেকেই এসি কেনার ক্ষেত্রে অফার অথবা সেলের জন্য অপেক্ষা করে থাকেন। যাঁরা এসি-র দাম কমার অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য একটি সুখবর রয়েছে। কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেড এয়ার কন্ডিশনারগুলির দাম উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এসি-তে পাওয়া বিভিন্ন ধরনের অফারের বিষয়ে।

Voltas ১.৪ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি: এই এসি-তে মিলছে ৫৫% ছাড়। ফলে বর্তমানে তা ৩১,৯৯০ টাকায় কিনে নিতে পারবেন গ্রাহকরা। এই এসি মাঝারি আকারের ঘরের জন্য ডিজাইন করা হয়েছে। ভোল্টাসের স্প্লিট এসি-তে রয়েছে বিশেষ ফিচার। যেমন – অ্যান্টি-ডাস্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটেকশন এবং সেলফ ডায়ানসিসের মতো ফিচার। অ্যামাজন প্রাইম ডে সেলে এই এসি ক্রয় করা যাবে।

Lloyd ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি: ৪৫% ছাড়ের পরে এই এসি ৩২,৯৯০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। লয়েডের স্প্লিট এসি-তে থাকে একটি ভেরিয়েবল স্পিড কম্প্রেসর। যা স্বয়ংক্রিয় ভাবে ঘরের তাপমাত্রা এবং গরমের মাত্রা অনুযায়ী বিদ্যুৎ খরচ করে। অ্যামাজন প্রাইম ডে সেলে এই এসি ক্রয় করা যাবে। এর পাশাপাশি রয়েছে আরও ফিচার। এই এসি-তে আওয়াজ তেমন হয় না। এছাড়া এতে রয়েছে টার্বো কুল মোড, ক্লিন ফিল্টার ইন্ডিকেশন এবং অটো-রিস্টার্টের মতো ফিচার।

আরও পড়ুন, অনুজের ডিজাইনের ক্যামেরা ছবি তুলবে চাঁদের! চন্দ্রযান অভিযানের শামিল ‘এই’ বাঙালি

আরও পড়ুন, জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় টানাপোড়েন

LG ১.৫ টন ৫ স্টার AI ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি: ৪১% ছাড়ে এই এসি ক্রয় করা যাবে। ছাড়ের পরে এর দাম হচ্ছে ৪১,৪৯০ টাকা। LG-র স্প্লিট এসি-তে রয়েছে ৬টি ফ্যান স্পিড। এতে থাকে একটি স্মার্ট ডায়াগনসিস সিস্টেম। আর সবথেকে বড় কথা হল, এই এসি-তে রয়েছে একটি মিউট ফাংশনও। অ্যামাজন প্রাইম ডে সেলে এই এসি ক্রয় করা যাবে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Air Conditioner



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর