বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন সাজা জাতিসংঘের আদালতে বহাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন সাজা জাতিসংঘের আদালতে বহাল


আন্তর্জাতিক ডেস্ক

বসনিয়ার কসাইখ্যাত রাতকো ম্লাদিয়াকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। বসনিয়ান সার্বের সাবেক এই সামরিক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন জাতিসংঘের আপিল বিভাগের বিচারকরা। মঙ্গলবার (৮ জুন) জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালের পাঁচ বিচারক ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া যুদ্ধে সার্ব বাহিনীর কমান্ডার ছিলেন ম্লাদিচ। সে সময় সংঘটিত গণহত্যার মূল হোতা ছিলেন তিনি। তার নেতৃত্বে বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী আট হাজারে বেশি মুসলিম নারী-পুরুষ ও শিশুদের হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ গণহত্যা ছিল ম্লাদিচের নেতৃত্বে ওই হত্যাযজ্ঞ।

তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠার পর ১৯৯৫ সাল থেকেই তিনি পালিয়ে ছিলেন। ২০১১ সালের মে মাসে সার্বিয়ায় গ্রেফতার হওয়ার পর বিচারের সম্মুখীন হন ম্লাদিচ।

২০১৭ সালে জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক একটি ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ম্লাদিচের আইনজীবীরা। ওই আপিলের শুনানি শেষে মঙ্গলবার (৮ জুন) রায়ের তারিখ নির্ধারণ করেন বিচারকরা।

আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারক প্যানেলের নেতৃত্ব দেন জাম্বিয়ার বিচারক প্রিসকা মাতিমবা। মঙ্গলবার তাদের দেওয়া রায়ে ম্লাদিচের করা আপিল খারিজ করে ২০১৭ সালে দেওয়া জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনালের সাজা বহাল রাখা হয়। এছাড়া ম্লাদিচ আর কোনো আপিল করতে পারবেন না বলেও রায় দেন বিচারকরা। ফলে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে কুখ্যাত এই যুদ্ধাপরাধীকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর