রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৭তম ঢাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৯০ সময় দেখুন
বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৭তম ঢাকা


সারাবাংলা ডেস্ক

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সদ্য প্রকাশিত বিশ্বের বসবাসযোগ্য শহরের নতুন র‍্যাংকিংয়ের তলানিতে অবস্থান ঢাকার। ১৪০টি শহরের তালিকায় ১৩৭তম অবস্থানে রয়েছে ঢাকা। তবে এর আগেরবার ঢাকার অবস্থান ছিল ১৩৮ তম। ফলে নতুন র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি হলো বাংলাদেশের রাজধানী শহরের।

বুধবার (৯ জুন) ইআইইউ-এর এ র‍্যাংকিং প্রকাশিত হয়। এতে দেখা যায় তালিকার শীর্ষ অবস্থান অর্থাৎ বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর নিউজিল্যান্ডের অকল্যান্ড। আর সবার নিচে অর্থাৎ বসবাসের সবচেয়ে অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কাস।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের শহর ওসাকা, আর তৃতীয় বসবাসযোগ্য শহর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের টোকিও শহর।

ইআইইউ’র র‍্যাংকিংয়ে নীচের দিকে সবচেয়ে তলানিতে সিরিয়ার রাজধানী দামেস্কাস। এর পরেই ১৪৯তম নাইজেরিয়ার শহর লাগোস। ১৩৮তম অবস্থানে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসেবি। ১৩৭তম অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৩৬তম অবস্থান আলজেরিয়ায় রাজধানী আলজিয়ার্স। ১৩৫তম অবস্থানে রয়েছে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ১৩৪তম অবস্থানে রয়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি।

এ তালিকা প্রস্তুতে পাঁচটি সূচক বিবেচনা করা হয়। এগুলো হলো— শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। এসব সূচকের মোট নম্বর ১০০। এর মধ্যে ঢাকা পেয়েছে ৩৩ দশমিক ৫। স্বাস্থ্যসেবা সূচকে ঢাকা সর্বনিম্ন ১৬ দশমিক ৭ নম্বর অর্জন করে। তবে শহরের স্থিতিশীলতার দিক থেকে সর্বোচ্চ ৫৫ নম্বর পায় ঢাকা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর