রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: গোলাম দস্তগীর গাজী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: গোলাম দস্তগীর গাজী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এ‌গিয়ে গে‌ছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বৃহস্প‌তিবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ের হাছিনা গাজী অডিটোরিয়ামে তারাবো পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠা‌নে তারাবো পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১৬৬ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৮২ টাকার বাজেট ঘোষণা করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের সব উন্নয়ন ধ্বংস করে দেবে এবং খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও জঙ্গিবাদ আর বাংলা ভাইয়ের জন্ম হবে।’

তারাব পৌরসভা উন্নয়নের রোল মডেলে প‌রিণত হতে যাচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ‘মশক নিধন, প‌রিষ্কার-প‌রিছন্নতাসহ জনগণকে ব্যাপক সেবা প্রদান করে পৌর মেয়র পৌরবাসীকে স্বাস্থ্য সচেতন করে তুলেছেন। একজন সফল নারী মেয়র দিনরাত অক্লান্ত প‌রিশ্রম করে তারা‌ব পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছেন। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এক‌টি সুন্দর বাজেট প্রণয়নের জন্য মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সবাইকে আন্ত‌রিক ধন্যবাদ জানা‌চ্ছি।’

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। সে সময় তি‌নি বলেন, ‘এবারের বাজেটে তারাব পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছ‌র হবে তারাব পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। ২০২৩-২০২৪ অর্থ বছ‌র হবে উন্নয়নের বছর, তারাব পৌরসভা অপ্র‌তি‌রোধ্য গ‌তিতে উন্নয়‌নের রোল ম‌ডেল হবে ইনশাল্লাহ।’

মেয়র হাছিনা গাজী আরও বলেন, ‘তারাব পৌরসভাকে সুন্দরভাবে সাজাতে সবার সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে সবাইকে দেশের কল্যাণে কাজ করা ও ঐক্যবদ্ধ ভা‌বে দেশ‌বি‌রোধী চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’

হা‌ছিনা গাজী পৌরবাসীর উদ্দেশে বলেন, ‘এরইমধ্যে তারা‌ব পৌরসভায় আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছি। আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করেছি। ২০২৩-২০২৪ অর্থ বছ‌রে তারাব পৌরসভা দুর্নীতিমুক্ত ও মডেল পৌরসভায় রূপান্তর হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি, সততা, আন্তরিকতা ও একাগ্রতা থাকলে পৌরবাসীর উন্নয়ন হবেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারা‌ব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌ম, উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের ভারপ্রাপ্ত কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি তান‌জির আহমেদ খান রিয়াজ, তারা‌ব পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকা‌রিয়া, র‌ফিকুল ইসলাম ম‌নির, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, জ‌সিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, বিএম আতিক, মাহফুজা‌ আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।

অপর‌দিকে, বৃহস্প‌তিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে তারাব পৌর প‌রিষদের মা‌সিক সাধারণ সভায় যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর