শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক জামাল, সম্পাদক অধ্যাপক রেজাউল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক জামাল, সম্পাদক অধ্যাপক রেজাউল


ঢাকা: বাংলাদেশ ইতিহাস সমিতির ২১তম দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস সাবেক অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাবির একই বিভাগের অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ইতিহাস সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষদিন ১০ জানুয়ারি কার্য অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। তিনি ইতিহাসচর্চার গুরুত্ব, গবেষণার বহুমাত্রিকতা এবং জাতীয় উন্নয়নে ইতিহাসবিদদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশনে বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, সমাজ ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব ও স্থাপত্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ৫৪টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদ ও গবেষকরা এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

সভাপতি অধ্যাপক আহমেদ আব্দুল্লাহ জামাল বর্তমানে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির ট্রেজারার দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র অর্থনৈতিক ইতিহাস। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদী আন্দোলন, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ে সক্রিয়ভাবে গবেষণা করে আসছেন। তিনি ২০১৭–২০২০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস পরিষদসহ বিভিন্ন জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের জীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর