শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট টিমকে মির্জা ফখরুলের অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২০ সময় দেখুন
বাংলাদেশ ক্রিকেট টিমকে মির্জা ফখরুলের অভিনন্দন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ মার্চ) রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করে ইতিহাস গড়ায় দেশবাসীর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিটি নেতাকর্মী আনন্দিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল।’

আন্তর্জাতিক ক্রিকেটের শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের এ জয়ে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টিমের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক আমি সে প্রত্যাশা করছি— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর