বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান ফের এক হওয়া সম্ভব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান ফের এক হওয়া সম্ভব’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেছেন, বাংলাদেশ-ভারত-পাকিস্তান ফের এক হওয়া সম্ভব। মঙ্গলবার (২৬ জুলাই) হরিয়ানার গুরুগ্রামে বিজেপির জাতীয় মাইনরিটি মোর্চার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।

পূর্ব ও পশ্চিম জার্মানির এক হয়ে যাওয়ার উদাহরণ টেনে মনোহর লাল খাত্তার বলেন, তারা এক হয়ে যেতে পারলে ভারতের সঙ্গে পাকিস্তান-বাংলাদেশেরও এক হয়ে যাওয়াও সম্ভব। খুব বেশি দিন আগের কথা নয়, মানুষ বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানিকে এক করেছে।

১৯৪৭ সালের দেশভাগকে দুঃখজনক উল্লেখ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, ধর্মবিশ্বাসের ভিত্তিতে ওই বিভাজন ঘটেছিল। সে সময় ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু তকমা দেওয়া হয়েছিল যেনো তাদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীতা তৈরি হয়।

তিনি বলেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সংখ্যালঘুদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। বিজেপির লক্ষ্য সবার সঙ্গে থাকা এবং সবার উন্নয়ন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর