রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কৃষিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কৃষিমন্ত্রী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে দেশে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। মঙ্গলবার (২০ জুন) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকব।’

তিনি বলেন, ‘রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বানিয়েছি। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে।’

এ সময় কৃষিমন্ত্রী মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করে। মধুপুরের হিন্দু সম্প্রদায়ের লোকেরা রথযাত্রায় তাদের নানা বয়সের মানুষ অংশ নেয়। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম, মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর মান্নান প্রমুখ।

কৃষিমন্ত্রী পরে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর