শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
বাংলাদেশ স্কাউটস দিবস পালন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

স্মাট স্কাউটিং স্মার্ট সিটিজেন স্লোগানে শোভাযাত্রা বৃক্ষরোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।

সোমবার সকালে জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

আনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা স্কাউটসের সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর সম্পাদক গোলাম রশিদ সদর উপজেলা কমিশনার হাসিনুর রহমান সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার সদর উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক আখসারিন
খাতুনসহ অনান্যরা।

এর আগে স্কাউট সদস্যদের অংশগ্রহনে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর