রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ এর চলাচল শুরু করবে ৮ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ এর চলাচল শুরু করবে ৮ নভেম্বর


নূর আলম, নীলফামারী ::

আগামী আট নভেম্বর থেকে বাসযোগে পঞ্চগড়ের সীমান্ত বাংলাবান্ধা স্থলবন্দর যেতে পারবেন নীলফামারীর যাত্রীরা। সোমবার বিকেলে নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপ কার্যালয়ে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী।

এতে জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন ও নীলফামারী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ- সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জুয়েল উপস্থিত
ছিলেন।

পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বলেন এই রুটে বাসচলাচলের দাবী দীর্ঘদিনের ছিলো। ভারত যাওয়ার উদ্দেশ্যে স্থলবন্ধরে আসা যাওয়া যাত্রী এবং পর্যটকদের কথা মাথায় রেখে এই রুটে আমরা বাস চলাচল শুরু করছি।

রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, রংপুর বাসটার্মিনাল থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে প্রতিদিন ২০টি যাত্রীবাস আসা যাওয়া করবে ২০মিনিট পরপর। রংপুর থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭০টাকা। রংপুরের তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ দিয়ে জলঢাকার টেঙ্গনমারী হয়ে নীলফামারী জেলা শহর হয়ে নীলসাগর সড়কে দেবিগঞ্চ-পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা যাবে বাসগুলো।

নীলফামারী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী জানান, আগামী আট নভেম্বর থেকে এই পথে যাত্রা শুরু করবে যাত্রীবাহী বাস। এই রুটে চলাচলকারী বাসসার্ভিসের নাম রেখেছি ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। তিনি বলেন, বাংলাবান্ধা অনেক মানুষ যায় এখন। বিশেষ করে ভারতগামী এবং ভ্রমণ পিপাসুরা সেখানে যাচ্ছেন। যাত্রীদের কথা বিবেচনা করে আমরা এই রুটে বাসচলাচলের সিদ্ধান্ত নিয়েছি। নীলফামারীর আনন্দ বাবুর পুল থেকে বাংলাবান্ধার ভাড়া হবে ৯০টাকা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর