বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাংলাসহ ১৪ ভাষায় হজের খুতবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
বাংলাসহ ১৪ ভাষায় হজের খুতবা


আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ আরাফার খুতবা বাংলাসহ ১৪ ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

এর মধ্য দিয়ে, হজের খুতবা সর্বাধিক সংখ্যক শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দেবে বলে আশা করছে দেশটির হজ কর্তৃপক্ষ।

আরব নিউজ জানিয়েছে, এ বছর বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হবে।

সংবাদ সম্মেলনে দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল সুদাইস এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববী এবং মসজিদুল হারামের পরিষেবার উন্নয়নে সীমাহীন সহায়তা দিচ্ছে। আরাফার খুতবা লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রচারিত হবে।

এদিকে, ১৪ ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচারের ফলে খুতবা বিশ্বের প্রায় ২০০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা দিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে চায়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দুই বছর ‘সীমিত আকারে’ হজের আনুষ্ঠানিকতা পালন করা হলেও সংক্রমণ কমে আসায় এবার বিদেশিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর