বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাখমুত দখলের জন্য ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানালেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
বাখমুত দখলের জন্য ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানালেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখল করায় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে বাখমুত দখলের ঘোষণা দেয় রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত শহর বলে পরিচিত বাখমুত দখলে রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াগনার গ্রুপের সেনারা।

বাখমুত মূলত লবণ-খনির শহর। সেখানে প্রায় ৭০ হাজার মানুষের বাস। তবে ইউক্রেন যুদ্ধের পর এ শহর ছেড়ে বেশিরভাগ বাসিন্দা অন্যত্র আশ্রয় নিয়েছেন। গত কয়েক মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের বহু মানুষ নিহত হয়েছেন।

বাখমুতে রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হয়। প্রায় ১৫ মাস ধরে চলা সংঘাতে এটি মস্কোর প্রথম বড় বিজয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ সেনাদের সাউদার্ন ইউনিটের আর্টিলারি ও এভিয়েশনের সহায়তায় ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক কর্মকাণ্ডের ফলে বাখমুত শহর মুক্ত হয়েছে।

এতে বলা হয়, ভ্লাদিমির পুতিন ওয়াগনারের আক্রমণকারী ইউনিটকে এবং সেইসঙ্গে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ইউনিটের সমস্ত সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাপানে জি৭ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে জো বাইডেনের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন। এসময় তিনি জানিয়েছেন, রুশ আক্রমণে বাখমুত শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর