বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাগাতিপাড়ায়  শিশু ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ সময় দেখুন
বাগাতিপাড়ায়  শিশু ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক


রাজু দে, নাটোর প্রতিনিধি ::

নাটোরের বাগাতিপাড়ায় ১৭ বছর পর ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার দণ্ডপ্রাপ্ত আসামি আ. কুদ্দুস বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ নাটোর জানায়, ২০০৬ সালের ২০ জুন দুপুরে বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের ৮ বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে অভিযুক্ত আ. কুদ্দুস আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পরে শিশুকে হত্যা করে ক্ষেতে রেখে পালিয়ে যান। পরে ভূক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানিয়েছে, পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি আ. কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। সেই থেকে আসামি আ. কুদ্দুস আত্মগোপনে চলে যান। নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুর এলাকা এক অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধায় শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার পরে দণ্ডপ্রাপ্ত আসামি কুদ্দুসকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর