রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বাম ঐক্যসহ ৩ দলের সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
বাম ঐক্যসহ ৩ দলের সঙ্গে বিএনপির বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি ঠিক করতে গণতান্ত্রিক বাম ঐক্যসহ তিনটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

রোববার (১৫ অক্টোবর) বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি দলের সঙ্গে বিএনপির এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

এসব বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান বক্তব্য রাখেন।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম।

গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান।

বাম ঐক্যসহ ৩ দলের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশ গণঅধিকার পরিষদের দুই অংশের বৈঠকটি হয় আলাদা আলাদাভাবে। নুরুল হক নূরের নেতৃত্বে গণপরিষদের বৈঠকে ছিলেন রাশেদ খাঁন, এরশাদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন, খালিদ হোসেন।

অপর অংশের আহ্বায়ক রেজা কিবরিয়া অসুস্থতার কারণে আসতে পারেন নি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। তার সঙ্গে ছিলেন হাবিবুর রহমান, জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, মাহবুব তুহিন,মোহাম্মদ তারেক রহমান, শিরিন আখতার, মোজ্জম্মেল হক মিয়াজি।

বাম ঐক্যসহ ৩ দলের সঙ্গে বিএনপির বৈঠক

এনডিএমের বৈঠকে ছিলেন ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক উজ জামান চৌধুরী, নুরুজ্জামান হীরা।

এসব বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর