রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বাস মালিকদের সঙ্গে সরকারের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২২৯ সময় দেখুন
বাস মালিকদের সঙ্গে সরকারের বৈঠক


ডেস্ক রিপোর্ট:: ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষিতে নতুন করে বাসভাড়া নির্ধারণে বাস মালিকদের সঙ্গে সরকারের বৈঠক চলছে।

রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এই বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করছেন।

কার্যপত্রে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে ৬ থেকে ৭ বছর ধরে বাস ভাড়া বৃদ্ধি হয়নি। করোনাকালে বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় গত ৪ নভেম্বর বাস ভাড়া বাড়ানোর জন্য আবেদন করেন তারা। আবেদন বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বৈঠকে সংশ্লিষ্ট সকলের আলোচনার ভিত্তিতে বিআরটিএ ব্যয় বিশ্লেষণ করবে। বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান বাস ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের (ডিজেল) মূল্যবৃদ্ধির হার ২৩ দশমিক ০৮ শতাংশ সমন্বয় করে বাস ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

২০১৩ সালের ২২ জানুয়ারি আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ব্যতীত) যাত্ৰীপ্ৰতি কিলোমিটারে ১ দশমিক ৪৫ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৬ সালের ৪ মে হতে ডিজেলের মূল্য ৬৮ টাকা থেকে কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করায় আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ১ দশমিক ৪৫ টাকার পরিবর্তে ১ দশমিক ৪২ টাকা পুনরায় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৫ সালের ১৬ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া যাত্রী প্রতি কিলোমিটারে যথাক্রমে ১ দশমিক ৭০ টাকা ও ১ দশমিক ৬০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়ার হার প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে ১ দশমিক ৬০ টাকা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা নির্ধারণ করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর বাস ভাড়া পুনরায় নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর এলাকাভুক্ত এবং দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া পুনরায় নির্ধারণের জন্য ব্যয় বিশ্লেষণ করা হয়। তখন দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাসে কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ দশমিক ০৯ টাকা প্রস্তাব করা হয়। আর মহানগর এলাকায় কিলোমিটারে ভাড়া প্রস্তাব করা হয়েছিল ২ দশমিক ৪৯ টাকা। তবে তখন বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর